
মোঃ মেহেদী হাসান।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের গৌরনদী পালরদী মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া-মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহির সাজ্জাদ হান্নান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক
মো. মিজানুর রহমান আকবর। ও বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার। এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দোয়া-মিলাদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়