1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৪১ বার দেখা হয়েছে
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

 

মোঃ মেহেদী হাসান, স্টাপ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা, পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গঠনের লক্ষে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর ও গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফলজ চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

কর্মসূচীর উদ্বোধনকালে ইউএনও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। কারণ বৃক্ষ না থাকলে অচিরেই জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়া দেখা যাবে। যার ফলে বৃষ্টিপাত হবে না অথবা অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে কৃষিকাজ ব্যাহত হবে। খাদ্য শস্য উৎপাদন হবেনা। আর খাদ্য শস্য উৎপাদন না হলে বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হবে।

এজন্য প্রত্যেকটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় সরকারি-বেসরকারি ফাঁকা জমিতে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে গাছের চারা রোপন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারী ভাবে বৃক্ষ রোপন করতে নাগরিকদের উৎসাহিত প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা প্রমূখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd