আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন ডিজাইনের পরিবর্তে পুরোনো নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নোট পরিবহন করা যায়নি। আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানো সম্ভব হয়নি।

নতুন নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেও এসব নোট সংগ্রহের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *