1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বরিশালে সাংবাদিকের নামে বিএনপি নেত্রীর মামলা - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

বরিশালে সাংবাদিকের নামে বিএনপি নেত্রীর মামলা

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৬৪ বার দেখা হয়েছে

 

বাংলার বার্তা ডেস্কঃ

জনস্বার্থের পুকুর দখল ও ভরাটের ঘটনায় সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা মানহানির মামলা করেছেন অভিযুক্ত বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। তিনি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে দলে তার কার্যক্রম ও সকল পদ স্থগিত রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি। আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১ সেপ্টেম্বর মামলার আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ আগস্ট যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক এবং মিথ্যা তথ্য সম্বলিত। এতে পদ স্থগিত ওই নেত্রীর মানহানি হয়েছে।

সংবাদ প্রকাশের পর দলের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে তার সকল পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। যদিও শিরিনের দাবি- তিনি কোনো জমিদখল করেননি। সংবাদ প্রকাশের পর উকিল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বিলকিস।

মামলার বিষয়ে সাংবাদিক আকতার ফারুক শাহিন বলেন, পুকুরটি ওই এলাকার সাধারণ মানুষ ব্যবহার করেন। জনস্বার্থের পুকুরটি ভরাটের ক্ষেত্রে জলাশয় সংরক্ষণ আইন অনুসরণ করা হয়নি। ৫ আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পর থেকে বিলকিস জাহান শিরিন ও তার পরিবার ট্রাক ভরে বালু ফেলে পুকুরটি দখলের চেষ্টা করছিল। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর তাকে একাধিক নোটিশ দিয়েছেন। এসব নিয়েই নিউজটি করেছিলাম। প্রতিবেদন সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ, অন্যান্য প্রমাণাদি আমার কাছে রয়েছে। এছাড়া পুকুরটির মালিকানা নিয়েও প্রশ্ন রয়েছে। অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন যেহেতু আদালতে মামলা করেছেন, আমরা আইনিভাবেই এর জবাব দেব।

এদিকে মামলা দায়েরের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), বরিশাল প্রেসক্লাব, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ), ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ) নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd