গৌরনদীতে জামাতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

গৌরনদীতে জামাতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

 

বাংলার বার্তা ডেস্কঃ

বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে মঙ্গল বিকেলে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বাদ আছর উপজেলা জামাতের কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা জামাতের মজলিসের সুরার সদস্য ও উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মোঃ রুহুল আমিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ আল আমিন, হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা যুব কমিটির সভাপতি মোঃ মহিবুল্লাহ জামান, যুব কমিটির সহ-সভাপতি এহসানুল হক তোহা, মোঃ নুর আলম, সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলাম যুব কমিটির অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, যুব সেবা বিভাগ সদস্য মৃদুল বিশ্বাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *