1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
খালে নিখোঁজ গৃহবধুর মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরি দল - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

খালে নিখোঁজ গৃহবধুর মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরি দল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৮১ বার দেখা হয়েছে

 

বাংলার বার্তা ডেস্কঃ

বরিশালের গৌরনদীতে খালে গোসলে নেমে এক সন্তানের জননী নিখোঁজ গৃহবধু উম্মে হানিয়া বিথীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
গৃহবধু বিথী গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন বিথী বুধবার সকালে বিজয়পুরস্থ তার বাবার বাসা থেকে বের হয়ে পালরদী স্কুল এন্ড কলেজের সামনের খালে গোসলে নেমে নিখোঁজ হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, সকাল নয়টার দিকে স্কুল সংলগ্ন পালরদী খালে গোসলে নেমে আর উঠতে পারেনি মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধু। স্থানীয়রা তাকে উদ্ধারের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সকাল ৯:৩০ মি. ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কাজ শুরু করে, দুপুর আড়াইটার দিকে খাল থেকে গৃহবধু বিথীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd