1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর হামলা - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর হামলা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছে জেলেরা।

এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ কোস্টগার্ডের চার সদস্য আহত হয়েছেন।

হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে।

হামলার সঙ্গে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে।

ওই দিন সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, আটককৃত জেলেরা হলো— জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন।

তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।

সিনিয়র মৎস্য অফিসার আরও জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা।

হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পিডবোর্ড ক্ষতিগ্রস্ত হয় এবং সিনিয়র মৎস্য অফিসারসহ কোস্টগার্ডের চার সদস্য আহত হন।

পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd