1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

                     *থানায় মামলা *সহযোগি গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে (১৭) বলাৎকারের অভিযোগে খঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মডেল একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভিকটিম কলেজ ছাত্রের বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। ভিকটিম মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মামলা দায়েরের পর পুলিশ বুধবার ভোর রাতে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি কিং মাসুদ ইতালী প্রবাসী খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ।

এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত খঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদার প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র (১৭)র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে মাসুদের পরিকল্পনা মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিমের সহপাঠী ইমন সরদার কৌশল অবলম্বন করে কলেজ ছাত্রকে গৌরনদী উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন।

এরপর মাসুদের সহযোগী ইমন কলেজ ছাত্রকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্যএকটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত হয়ে চায়ের বিল পরিশোধ করে। চা পানের পর কিং মাসুদ তার সহযোগী ইমনের সহায়তায় ভিকটিমকে মাসুদের আরেক সহযোগী নিলয় আহম্মেদের বসত ঘরের পেছনে বারান্দায় নিয়ে আটকে জোর পূর্বক বলৎকার করে। কলেজ ছাত্র অভিযোগ করে বলেন, বিএনপি নেতা কিং মাসুদ তার দুই সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় আমাকে নিলয়ের ঘরে আটকে রেখে বিবস্ত্র করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে আমাকে জোরপূর্বক বলৎকার করেছে।

বলৎকারের শিকার কলেজ ছাত্রর বাবা মামলার বাদীএজাহারে উল্লেখ করেন, নিলয় ও ইমনের সহায়তায় কিং মাসুদ আমার কলেজছাত্র পুত্রকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর বিবস্ত্র করে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করা হয় এবং এতে তার শরীরে আঘাত লাগে। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ছেলেকে নানা ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বাড়ি ফিরে কলেজ ছাত্র অসুস্থ হয়ে পড়লে আমরা বিষয়টি অবগত হই এবং থানায় মামলা দায়েরে করি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে বলৎকারের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে কিং মাসুদকে প্রধান আসামিসহ তিন জনকে আসামি করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িত থাকা বাড়ির মালিক নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত মো. নিলয় আহম্মেদকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd