1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ বিলুপ্তকরণের অভিপ্রায়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ বিলুপ্তকরণের অভিপ্রায়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

মোহাম্মদ মিজানুর রহমান প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অন্তর্বতর্ীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা কতর্ৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তকরণের অভিপ্রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

কিশোরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদর্ী গ্রেনেট বাবু, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন, ইউপি সদস্য সাফিউল ইসলাম, ইউপি সদস্য রোজিনা, ডাবলু প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান- আমরা দিন রাত পরিশ্রম করে দীর্ঘদিন ধরে গ্রামীণ জনপদের আইন শৃংখলা রক্ষাসহ জনসেবা করে আসছি। জন্ম-মৃত্যু সনদ, নাগরিক-চারিত্রিক সনদ, গ্রাম আদালত পরিচালনা করে মামলা মোকদ্দমা নিষ্পত্তিকরণসহ প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন রকম সেবা দিয়ে আসছি। এছাড়া গ্রামীণ জরগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়ন করার ফলে প্রতিষ্ঠানটি সাধারণ জনগণের আশা ও ভরসার আশ্রয় স্থলে পরিণত হয়েছে। ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। ৫ আগষ্টের পরবতর্ীতে বিশৃংখলা ও আইন শৃংখলা পরিস্থিতি আমরা ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানরা অন্তর্বতর্ীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত পরিশ্রম করে জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছি। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরের উচ্চ মহলে এখনও স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। তারা ভুল পরামর্শ দিয়ে জনপ্রিয় অন্তর্বতর্ীকালীন সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টাকে প্রাচীন জনপ্রিয় প্রতিষ্ঠানটি ভেঙ্গে দেয়ার কুপরামর্শ দিয়েছে। আমরা দাবী করছি যে সকল চেয়ারম্যান ও ইউপি সদস্য ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এ অবস্থায় সকল ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিলে জনপ্রিয় অন্তর্বতর্ীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং জনমনে অসন্তোষ দেখা দিবে বলে মনে করছি। ছাত্র জনতার আন্দোলনের ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ সরকার গঠন হয়েছে তা অর্জিত হবে না বলেও আমরা ধারণা করছি। তাই তারা ইউনিয়ন পরিষদ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার দাবী জানান। মানববন্ধনে অংশ নেন সকল ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্যগণ।

মানববন্ধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd