
বরিশালের আগৈলঝাড়ায় চেঙ্গুটিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও নতুন ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মোট ১৯৫ জন শিক্ষার্থীর মাঝে এ ফলাফল, উপবৃত্তি ও পোশাক বিতরণ করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের এই নতুন পোশাকগুলো সৌজন্য হিসেবে ডোনেট করেছেন কামাল হোসেন।
মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
মাদ্রাসার নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আঃ জাব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ সরোয়ার হোসেন মিয়া (সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরিশাল উত্তর জেলা শাখা)
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
খন্দকার মোহাম্মদ আলী (যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগৈলঝাড়া উপজেলা শাখা)
বাবু শ্যামল ঘটক (সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজিহার ইউনিয়ন শাখা)
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। কোমলমতি ১৯৫ জন শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে মাদ্রাসার এই উদ্যোগ এবং কামাল হোসেনের এই মহতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। ফলাফল ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণের মাধ্যমে তাদের নতুন করে অনুপ্রেরণা জোগানো হয়েছে।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল, উপবৃত্তি এবং নতুন ইউনিফর্ম তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত ছিলেন ইনকিলাব পত্রিকার সাংবাদিক এইচএম মাসুম হোসেন, নয়া দিগন্তের সংবাদদাতা শফিকুল ইসলাম এবং এস টিভির প্রতিনিধি সাজেদুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।