
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ‘বাঘমারা-বার্থী খাল পরিষ্কার অভিযান’ ও মাদকবিরোধী সমাবেশ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটার সময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, মজিবার বয়াতি, দেলোয়ার হোসেন সরদার, বরিশাল উত্তর বিএনপির সদস্য তারিকুল ইসলাম কাফি,প্রবাসী বিএনপি নেতা মোঃ আবু বকর সিদ্দিক, জুলাই যোদ্ধা মোঃ তরিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, পরিবেশ রক্ষায় খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা জরুরি। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা বাঘমারা-বার্থী খাল পরিষ্কার অভিযান পরিদর্শন করেন। একই সঙ্গে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ভাঙনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তারা। এ সময় খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশ সুরক্ষা এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়












Leave a Reply