বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরিশালের গৌরনদীতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় ধরে উপজেলার ফাতেমা হোটেল, এলাহী হাইওয়ে রেস্টুরেন্ট এবং টরকী চাতাল এলাকায় চলে এই অভিযান।

গৌরনদী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে তল্লাশি ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করা হয়।

দীর্ঘ সময়ের এই অভিযানে স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক সাড়া।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *