সবজির বাজারে নেই স্বস্তি, শিমের কেজি ২০০

রাজধানীর কাঁচাবাজারে মিলছে না স্বস্তি। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। শিমের কেজি ২০০ টাকা এবং কমদামে পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। অন্যান্য বেশির ভাগ সবজির দাম ৭০ থেকে ১২০ টাকা কেজি। তবে মাছ, মাংস ও ডিমের দামে চলতি সপ্তাহে তেমন পরিবর্তন নেই।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে বেগুন, করলা, বরবটি, ঝিঙে, ঢ্যাঁড়স ও পটলসহ সাধারণ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা ৫০ থেকে ৬০ টাকা এবং দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি। আগাম শিমের দাম ২০০ টাকা। সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের দাম কমে ১২০ থেকে ১৪০ টাকায় নেমেছে।

মুরগির বাজারে ব্রয়লার ১৮০ টাকা ও সোনালি ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ডিমের ডজন ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকা।

মাছের মধ্যে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২২০ থেকে ২৩০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের আকার ও বাজারভেদে দামে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে।

মাছ বিক্রেতারা বলছেন, সরবরাহ ও ক্রেতার উপস্থিতির ওপর মাছের দাম কিছুটা কমবেশি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *