গৌরনদীর নলচিড়ায় বিএনপির চমক! মনোনয়ন প্রত্যাশী ৯ প্রার্থী এক কাতারে

মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় নলচিড়া ইউনিয়নে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
নলচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএফএম জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান।
প্রধান বক্তা ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ এবং সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আকবার মোল্লা, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আবু বকর গাজী, মো. জামাল উদ্দিন ফকির, মো. সাইয়েদুল আলম সেঁন্টু খান, মো. শামিম আহমেদ, মো. কামরুজ্জামান খোকন, মো. হারুন সিকদার, মো. শাহে আলম হাওলাদার, কে এম আনোয়ার হোসেন বাদল ও মো. ফুয়াদ হোসেন এ্যনি।
সভায় বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে প্রার্থী দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *