পাটওয়ারীর ওপর হামলায় হাসনাতের প্রতিক্রিয়া

কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।

রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

হাসনাত আবদুল্লাহ  লিখেছেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপির সরকারের সময় এটি নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।

তিনি লেখেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।

হাসনাত আরও লেখেন, ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *