ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা।

মোঃ মেহেদী হাসান

ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি–সাউদের খালপাড়ের মাঝামাঝি এলাকায় সড়কের এক পাশের বড় একটি অংশ ভেঙে গিয়ে ভয়াবহ ঝুঁকির সৃষ্টি হয়েছে। সড়কের নিচ থেকে মাটি ও পাথর সরে যাওয়ায় কিনারার একটি অংশ ধসে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ১০ অক্টোবর শনিবার সকাল দশটার সময় সরজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ ডালিম মোল্লার কাছ থেকে জানাযায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

ধারণ করা ভিডিওতে দেখা যায়, মহাসড়কের এক পাশের মাটি ও পাথর সরে গিয়ে সড়কের কিনারা ভেঙে পড়েছে। ফলে সড়কটির ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহন চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত এবং ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *