মোঃ মেহেদী হাসান।
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ পলাশ হোসেন, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ বিকাশ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা












Leave a Reply