মোঃ মেহেদী হাসান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের অংশগ্রহণে আয়োজিত প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এ উৎসবের আয়োজন ও আনন্দ দীর্ঘদিনের ঐতিহ্য। এ আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যান্য সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। দেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় দুর্গোৎসব বাংলাদেশের সামগ্রিক উৎসবের অংশ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর এবারই প্রথম পূজা-পার্বণের আয়োজনগুলো দেখভালের দায়িত্ব সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা যখনই তাঁদের ধর্মীয় উৎসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেছেন, তখনই প্রধানমন্ত্রী তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন












Leave a Reply