মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গৌরনদী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে খেসারি, মুগ, সরিষা, সয়াবিন ও সূর্যমুখী ফসলের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের রবি শস্য চাষে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরনদী, বরিশাল












Leave a Reply