বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম এবং উপজেলা বিআরডিবির সভাপতি মোঃ সোহানুর রহমান সোহানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *