মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং অনিবন্ধিত ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার টরকী বন্দর বাজার ও উপজেলা রোড এলাকার বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারায় চারটি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— ফাতেমা ফার্মেসি, শিকদার মেডিকেল হল, ভিক্টোরিয়া ফার্মেসি এবং গৌরনদীর অপর একটি ফার্মেসি।
বরিশাল জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা প্রসিকিউশন পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ।
অভিযানকালে কয়েকটি দোকান বন্ধ পাওয়া যায়। বন্ধ দোকানগুলোর নামও তালিকাভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে গৌরনদী মডেল থানার এএসআই আবদুল্লাহ ও মোঃ আবু সাঈদসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে












Leave a Reply