স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে ২০২১ সালের ২৬ নভেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে গৌরনদী পৌর কাঁচাবাজারে ভিপি সুমনের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলার অভিযোগ ওঠে। ওই হামলায় কুপিয়ে ও গুলি করে প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করা হয়।
সেদিন মহান আল্লাহর অশেষ রহমতে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।
২৬ নভেম্বরের সেই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
সন্ত্রাস ও সহিংসতার বিচার চাই।
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
২৬ নভেম্বর — প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি।











Leave a Reply