শ্রীপুর আসন্ন ইউপি সদস্য হিসেবে হাফেজ মাওলানা খোরশেদ আলম সমর্থন ও দোয়া প্রত্যাশী।

আরিফুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি:

আসন্ন ১নং মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম।

নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় এবং চায়ের আড্ডায় অংশ নিচ্ছেন। এ সময় তিনি এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, নাগরিক সুবিধা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমি কোনো প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াতে চাই না। বরং মানুষের পাশে থেকে সাধ্যের মধ্যে বাস্তবসম্মত উন্নয়নমূলক কাজ করতে চাই। একটি সুন্দর, শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী ৯নং ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।

তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *