1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
কিশোরগঞ্জের চেয়াম্যানের নির্দেশে দুই ইউপি সদস্যের উপর হামলা। - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

কিশোরগঞ্জের চেয়াম্যানের নির্দেশে দুই ইউপি সদস্যের উপর হামলা।

  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

মো: মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে ৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের নির্দেশে ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন রানা ও খলিলুর রহমান ডাবলু এর উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ওই ইউপি সদস্যরা রাতেই কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বাহাগিলী ইউনিয়নের সকল ইউপি সদস্য গত ১২ জানুয়ারি চেয়ারম্যানের প্রতি অনাস্থা ও অনিয়ম-দুর্নীতি অভিযোগ এনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা গত ২০ জানুয়ারি কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন, যাহার তদন্ত এখনো চলমান আছে। গতকাল রবিবার তদন্ত কর্মকর্তা সরেজমিন ইউনিয়ন পরিষদে অভিযোগ তদন্তের জন্য যান। খবর পেয়ে সেখানে ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন রানা ও খলিলুর রহমান ডাবলু উপস্থিত হন। আর তাতেই ক্ষেপে যান চেয়ারম্যান ও তার সমর্থকেরা। একপর্যায়ে চেয়ারম্যানের নিদের্শে ১৩/১৪ জন ব্যক্তি ওই দুই ইউপি সদস্যকে গালিগালাজ ও মারপিট করতে থাকে। ৩ নং ওয়ার্ড সদস্যের কোর্টের পকেটে থাকা ১ লক্ষ ৭৫ হাজার ২ শত ৫০ টাকা বের করে নেন চেয়ারম্যানের সমর্থকেরা। পরে স্থানীয় লোকজন ওই দুই ইউপি সদস্যকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন রানা বলেন, তদন্ত যেন সুষ্ঠ হয় আমরা সেজন্য পরিষদে যাই। কিন্তু সেখানে চেয়ারম্যানের গুন্ডাবাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা ওই চেয়ারম্যানের অপসারণ চাই।

৩ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান ডাবলু বলেন, চেয়ারম্যান আমাদের সকল সদস্যদের সাথে কোন পরামর্শ না করে একাই সব সিদ্ধান্ত নেন। সরকারি প্রকল্প আতœসাৎসহ অনিয়ম-দুর্নীতির আখড়া বানিয়েছে ইউনিয়ন পরিষদকে। গতকাল চেয়ারম্যানের সন্ত্রাসীবাহিনী আমাদেরকে মারধর করে ও আমার পকেটে থাকা ১ লক্ষ ৭৫ হাজার ২ শত ৫০ টাকা বের করে নেন। আমরা রাতে সকল সদস্যগণ একহয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেই।

৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd