1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
আব্দুল লতিফ হত্যাকাণ্ডে নিরপরাধদের ফাঁসানোর প্রতিবাদে বানারীপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

আব্দুল লতিফ হত্যাকাণ্ডে নিরপরাধদের ফাঁসানোর প্রতিবাদে বানারীপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

সৈয়দকাঠি ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক আব্দুল লতিফ হত্যাকাণ্ডে সুপরিকল্পিতভাবে জামায়াত নেতা, মসজিদের ইমামসহ নিরপরাধ ব্যক্তিদেরকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে শনিবার বিকেল ৩:৪৫মিনিটে (৪ অক্টোবর) বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া বন্দরবাজার ফেরিঘাটসংলগ্ন বেরিবাঁধ সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ও আইবিডব্লিউএফ বরিশাল জেলা সভাপতি মোঃ আজম খান।

সমাবেশে সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত এবং সঞ্চালনা করেন পৌর আমির কাওসার হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মাওলানা মোঃ শিহাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, মজলিসে মুফাসসিরিনের সভাপতি মাওলানা আতিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াত নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান বলেন, “এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন বলেন, “সকল অন্যায়ের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শামিল হতে হবে।”

উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। যারা মিথ্যা মামলা দিচ্ছেন, তারা যেন মনে রাখেন—ঘুমন্ত বাঘকে জাগ্রত করবেন না।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd