1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
এনসিপির ২৪ দফায় যা বলা আছে - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

এনসিপির ২৪ দফায় যা বলা আছে

  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৫০৩ বার দেখা হয়েছে
২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

 

বাংলার বার্তা ডেস্কঃ

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।

এনসিপির ২৪ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো౼

১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক

২. জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫. সেবামখুী প্রশাসন ও দুর্নীতি দমন

৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

৯. সর্বজনীন স্বাস্থ্য

১০. জাতি গঠনে শিক্ষানীতি

১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব

১২. ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা

১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি

১৫. তারুণ্য ও কর্মসংস্থান

১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি

১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব

১৮. শ্রমিক-কৃষকের অধিকার

১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা

২০. নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা

২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার

২৩. বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এবং

২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি।

আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি– আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।

২৪ দফা ইশতেহারের বিস্তারিত

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd