1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
কি হতে পারে এনসিপির প্রতীক - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সৌদিতে ব্যাপক অভিযান: এক সপ্তাহেই ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ আগৈলঝাড়ায় হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

কি হতে পারে এনসিপির প্রতীক

  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে
কি হতে পারে এনসিপির প্রতীক

বাংলার বার্তা ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতি চলছে পুরোদমে। এ নিয়ে কাজ করছে দলটির একাধিক টিম। জেলা-উপজেলা কমিটি গঠন, কার্যালয় স্থাপন, গঠনতন্ত্র প্রণয়ন, ভোটার তালিকাসহ গুছিয়ে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট সব প্রস্তুতি। তবে সবার মনোযোগ এনসিপির দলীয় প্রতীকে, কী হতে যাচ্ছে এনসিপির প্রতীক। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতীক হিসেবে ঘুরেফিরে পাঁচটি নামই আসছে আলোচনায়। যার মধ্যে অন্যতম শাপলা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকেই দলীয় প্রতীক হিসেবে পছন্দের শীর্ষে রেখেছে এনসিপি। এ ছাড়া সাদা ঘোড়া, চা পাতা, বই এবং মুষ্টিবদ্ধ হাত তাদের আলোচনায় রয়েছে।

এনসিপির নেতারা বলেছেন, দেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর জন্য যেসব প্রতীক আছে, সেগুলো খুব বেশি প্রাসঙ্গিক নয়। তাই বর্তমানে নির্বাচন কমিশনের সংরক্ষণে থাকা কোনো প্রতীকে তাদের আগ্রহ নেই। শাপলাকে প্রাধান্য দিয়ে এ ৫টি প্রতীকের জন্য আবেদন করতে পারেন তারা। আজ সোমবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নিবন্ধন সংক্রান্ত একটি সভা রয়েছে বলে জানা গেছে। সেখানেই চূড়ান্ত হতে পারে প্রতীকসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত।

নিবন্ধন কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত এক নেতা কালবেলাকে বলেন, ‘শাপলাসহ কয়েকটি প্রতীক আমাদের আলোচনার শীর্ষে রয়েছে। আমরা এর মধ্য থেকেই প্রতীক চাইব। এখন যেসব প্রতীক রয়েছে সেগুলো খুব বেশি রিলেভ্যান্ট (প্রাসঙ্গিক) না। গণঅভ্যুত্থান এবং দেশকে রিপ্রেজেন্ট (প্রতিনিধিত্ব) করে এমন কোনো প্রতীক থাকা উচিত বলে আমরা মনে করি।’

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এজন্য দলগুলোর বিপরীতে ৫০টি প্রতীক ছাড়াও ৬৯টি প্রতীক তফসিলভুক্ত আছে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ সংখ্যা বাড়িয়ে ১০০টি প্রতীক করা হবে বলে জানিয়েছে ইসি। দলগুলোর প্রতীক নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন। তবে নতুন দলের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে নতুন প্রতীক সংযুক্ত করার নিয়ম রয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালবেলাকে বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষের পথে। কমিটি গঠনসহ প্রায় ৮৫ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আমরা দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেব।’

নিবন্ধন কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন জানান, প্রতীক নিয়ে তারা এখনো আলোচনা-পর্যালোচনা করছেন। তিনি বলেন, ‘কয়েকটি প্রতীক আমাদের আলোচনায় রয়েছে। নিবন্ধন বিষয়ে আগামীকাল (আজ) আমাদের সভা রয়েছে। সেখানেই এসব বিষয় চূড়ান্ত হতে পারে।’

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd