1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই শোষণ-নি’র্যা’ত’ন করেছে: শামীম সাঈদী - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই শোষণ-নি’র্যা’ত’ন করেছে: শামীম সাঈদী

  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

পিরোজপুর -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, গত ৫৪ বছরে এই দেশে শাসক সমাজ যারা ক্ষমতায় এসেছে তারাই আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়ার পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজ দেশ একটি শান্ত পরিবেশে স্বস্তির পরিবেশে ফিরে এসেছে। ৫৪ বছর আগে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যারা এই দেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীনতা আজ অব্দি আমরা ভোগ করতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা পিআর পদ্ধতি চাই কিন্তু কেউ কেউ মনে করছে আমরা নির্বাচন বানচাল করতে চাই। আসলে তা নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল। বাংলাদেশে এ পর্যন্ত কোনো দলই ৩০০ আসনে প্রার্থী দিতে পারেনি। একমাত্র জামায়াত ছাড়া।

শামীম সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিল। তখনকার শাসক দল তত্ত্বাবধায়ক সরকার বুঝতে চায়নি, বুঝতে পারেনি। কিন্তু আমরা আন্দোলন এবং হরতাল অবরোধের মাধ্যমে বাংলাদেশের সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে সংবিধিবদ্ধ করতে পেরেছিলাম। একইভাবে আজ কেউ কেউ মনে করে পিআর পদ্ধতি কী জিনিস আমরা তা জানি না, আমরা তা বুঝি না এবং জানতেও চাই না। পিআর পদ্ধতি আপনাকে বুঝতে হবে।

তিনি আরও বলেন, আজ আমি নীলতি গ্রামে গিয়েছিলাম, কতিপয় ব্যক্তি হিন্দুদের বাধা দিয়েছে আমার প্রোগ্রামে আসার জন্য। নির্বাচন শুরুই হয়নি, এখনই পেশিক্তির ব্যবহার হচ্ছে। এখনই টাকা-পয়সার ছড়াছড়ি হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন করতে চায় বলেই পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd