
মোঃ মেহেদী হাসান
গৌরনদী পৌরসভার ২ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. মাসুক হাওলাদার। একই সঙ্গে তিনি ওয়ার্ডবাসীর কাছে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মো. মাসুক হাওলাদার গৌরনদী পৌর বিএনপির সদস্য এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
শুভেচ্ছা বার্তায় মাসুক হাওলাদার বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজের সব ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেন। পাশাপাশি তিনি গৌরনদীবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে মো. মাসুক হাওলাদার বলেন, “গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন