1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গ্রেফতার - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০২৯ বার দেখা হয়েছে

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গভীর রাতে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার একটি মাদকস্পটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সুন্দরদী মহল্লার ওই স্থানে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু যুবক মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা সম্ভব হয়েছে। তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজন অভিযানের আগ মুহূর্তে পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত গৌরনদী মডেল থানার একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সূত্রটি।

এ বিষয়ে জানতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, আটক গোলাম মাহতাবের কাছ থেকে সরাসরি ইয়াবা না পাওয়া গেলেও তিনি ওই স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
অন্যদিকে, এ ঘটনায় গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন বলেন, ‘আমি জানতে পেরেছি মাদক সেবনকালে মাহতাবকে আটক করেছে পুলিশ। মাদক সেবন বা বিক্রি কোনোটিই দল কখনো প্রশ্রয় দেয় না। কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd