1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টেোবর) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়া গ্রামের বদিউল আলমের স্ত্রী মাকসুদা খাতুন (৪২) ও তাদের মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৫)। এছাড়া আহত হয়েছেন নিহত মাকসুদার স্বামী বদিউল আলম ও ছেলে ইমাম হোসেন (২০) এবং চুমকির শিশুপুত্র (২) সাফোয়ান।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই মো. আশরাফ ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলক্রসিং পারাপারের সময় রেললাইনের উপর সিএনজি অটোরিকশাটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে মহানগর এক্সপ্রেসের সামনে পড়ে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ৫ জনই গুরুতর আহত হন। তাদের মধ্যে চমেকে চিকিৎসাধীন মা-মেয়ে মারা গেছেন। এছাড়া অন্যরাও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd