1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
চট্টগ্রামে দুই কিশোর নিহত বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা

চট্টগ্রামে দুই কিশোর নিহত বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার দেখা হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী দুই কিশোর নিহত হয়েছে।গতকাল ম ঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো—আবু সুফিয়ান ও মুহাম্মদ আকিব। এর মধ্যে সুফিয়ান উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। সে ধামাইরহাট হজরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। আকিব একই উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহপাড়া হাজীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। স্থানীয় রাজাভুবন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই কিশোর একই মোটরসাইকেলে করে কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে চারাবটতল এলাকার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর সড়কে ছিটকে পড়ে। এর মধ্যে ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে মুহাম্মদ আকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২টার দিকে আকিবের মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের ওপর পড়ে ছিল। শ্যামলী পরিবহনের বাসটিও সড়কের দক্ষিণ পাশে খাদের কিনারায় গিয়ে আটকে যায়। এ ঘটনায় কাপ্তাই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd