1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে ঝুলছে থোকায় থোকায় সূর্যপুরী আম - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে ঝুলছে থোকায় থোকায় সূর্যপুরী আম

  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ২২০ বছর বয়সি বিশাল
বিস্ময়কর গাছটিতে ঝুলছে থোকায় থোকায় সূর্যপুরী আম ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে থোকায় থোকায় ঝুলছে আম। প্রায় ৭৩ শতক জমিজুড়ে বিস্তৃত গাছটি থেকে এবার ৩০ থেকে ৪০ মণ আমের আশা করছেন মালিক দুই ভাই নূর ইসলাম ও সাইদুর রহমান। বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা মন্ডুমালা গ্রামে সুবিশাল ঐ সূর্যপুরী আমগাছ এলাকায় গিয়ে দেখা যায়, দেখতে বাগান মনে হলেও একটি গাছেই ঝুলছে আম। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট।
গাছটির অদ্ভুত দিক হলো ডালগুলো। দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো উঁচু-নিচু। মূল কাণ্ড থেকে বেরিয়েছে ২০টির মতো শাখা। গাছটির শাখাগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৫০ ফুটের মতো।
গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। এদিকে দৃষ্টিনন্দন আম গাছটি দেখতে দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে ছুটে এলেও জায়গাটিতে এখনো বিনোদনের তেমন কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। মোঃ সিয়াম নামের এক দর্শনার্থী বলেন, গাছটি দেখার জন্য প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আমার মতো অনেকেই আসেন। কিন্তু দর্শনার্থীদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। গাছটি ঘিরে পুরো এলাকাটির আরও সৌন্দর্যবর্ধন করা প্রয়োজন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd