1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ডাকসু নির্বাচন: শিবিরের ফেস্টুন ফেলে দিলো দুর্বৃত্তরা - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ডাকসু নির্বাচন: শিবিরের ফেস্টুন ফেলে দিলো দুর্বৃত্তরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬২৭ বার দেখা হয়েছে

 

বাংলার বার্তা ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নিজেদের প্রচার করছেন। তবে, প্রচারণার প্রথম দিনেই চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবির সমর্থিত এই জোট ব্যানার টানিয়ে প্রচারণা শুরু করে। কিন্তু চারুকলা অনুষদে তাদের পূর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত ফেস্টুনটি টানানোর কিছুক্ষণের মধ্যেই টেনে হিঁচড়ে সেটি ফেলে দেওয়া হয়। একই সঙ্গে ছবিগুলো বিকৃত করা হয়েছে এবং হিজাব পরিহিত ছবিকে বিকৃত করতেও দেখা গেছে। যদিও এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ডাকসুর আচরণবিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার সামগ্রী যেমন পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের কোনো ক্ষতি করা যাবে না।

এ প্রসঙ্গে ঢাবি শাখা শিবিরের সভাপতি এবং জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ গণমাধ্যমকে বলেন, আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। এটা ছাত্রলীগের কাজও হতে পারে অথবা অন্য কারো কাজও হতে পারে।

তিনি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনকেই খুঁজে বের করতে হবে কারা এই কাজ করছে। খুঁজে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

অন্যদিকে, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেছেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd