1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে করে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে অন্য কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাদের দাবি, আর কোনো কালক্ষেপণ না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে।

​আন্দোলনের দায়িত্বশীল মো. নাঈম হাওলাদার স্পষ্ট করে বলেছেন, অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবেন।

​পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হন। ঢাকা কলেজ সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়। একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও শিক্ষা ভবনের পথে রওনা দেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারেন এজন্য পুলিশ পথে ব্যারিকেড দিয়েছে।

রমনা ট্রাফিক জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শিক্ষাভবন সংলগ্ন সব সড়ক বন্ধ রয়েছে। বিকল্প সড়কগুলোতে যানচলাচল করছে। তবে সড়কে গাড়ির চাপ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এসব সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

​উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd