1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
পাকিস্তানের ইতিহাস-ভূগোল বদলে দেয়ার হুমকি ভারতের! - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

পাকিস্তানের ইতিহাস-ভূগোল বদলে দেয়ার হুমকি ভারতের!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার (০২ অক্টোবর) গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে রাজনাথ বলেছেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’

 

প্রসঙ্গত, স্যার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। স্যার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বন গঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল স্যার ক্রিক।
 
এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। 
তিনি মন্তব্য করেন,  

১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত – করাচি পৌঁছনোর রাস্তা স্যার ক্রিক দিয়েও যায়।

 

৯৬ কিলোমিটার দীর্ঘ এই স্যার ক্রিক ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। 
 
রাজনাথ সিং বলেন, ‘স্বাধীনতার ৭৮ বছর পরও স্যার ক্রিক সমস্যার সমাধান হয়নি। ভারত একাধিকবার আলোচনায় বসতে চাইলেও পাকিস্তান বারবার ভিন্ন অভিসন্ধি দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় পাকিস্তানের সেনা পরিকাঠামো বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত।’
 
রাজনাথ এদিন ‘অপারেশন সিঁদুর’ নিয়েও কথা বলেন। জানান, সন্ত্রাসবাদ দমনই ছিল ভারতের মূল উদ্দেশ্য, যুদ্ধ শুরু করা নয়। 
 
তার দাবি, ‘পাকিস্তান লেহ থেকে স্যার ক্রিক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা শক্তি ভাঙার চেষ্টা করলে, ভারতীয় সেনা পাল্টা হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অক্ষম করে দেয়।’ 
 
 
রাজনাথের ভাষ্য, ‘এই অভিযানের মাধ্যমে ভারত প্রমাণ করেছে, দেশের বাহিনী যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের বড় ক্ষতি করতে সক্ষম।’
 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd