1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮০ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

রায়হান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে। তিনি বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, রায়হান ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘাপটি মেরে থেকে চাকরি করে আসছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd