1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বাবার সামনেই এক ভাইয়ের চোখ তুলে নিল দুই ভাই - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

বাবার সামনেই এক ভাইয়ের চোখ তুলে নিল দুই ভাই

  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭১০ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

বরিশালের মুলাদীতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এক ভাইকে দুই ভাই নির্মমভাবে নির্যাতন করে দুই চোখ উৎপাটন করেছে। গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে ওই ঘটনাটি ঘটে। তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় শনিবার রাতে। এরপরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আহত রিপন ব্যাপারীকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু ইন্সটিটিউটে চিকিৎসাধীন। অভিযুক্তরা হলেন- ভুক্তভোগীর মেজ ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই-তিনজন মিলে এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে আঙুল দিয়ে তার চক্ষু উৎপাটন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন এবং বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার সংগ্রহ করেছিলেন। তিনি প্রায় ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণ পরিবারের কাছে গচ্ছিত রেখেছিলেন বলে দাবি করে আসছিলেন। প্রায় তিন মাস আগে রিপন সেই টাকা ও স্বর্ণ ফেরত চেয়ে দুই ভাইয়ের সঙ্গে বিরোধের সূচনা হয়। একাধিক সালিশ বৈঠকের পরও সমাধান হয়নি।

গত শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাড়ি আসা রিপন সন্ধ্যায় ফের টাকা চাইলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। রাত ১১টার দিকে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং চোখ উৎপাটনের নির্দেশ দেন। বাবার নির্দেশে মেজো ও ছোট ভাই রিপনকে অমানবিকভাবে নির্যাতন করে চোখ উপড়ে ফেলে।

রিপনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু ইন্সটিটিউটে চিকিৎসাধীন।

আহত রিপন ব্যাপারী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ঢাকায় মাদক ব্যবসার পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার ব্যবসাও করতেন। বাবাকে তিনি ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার দিয়েছিলেন। সেই সম্পদ ফেরত চাওয়ায় বাবার নির্দেশে মেজো ও ছোট ভাই তার চোখ উপরে ফেলেছে। তিনি ভাইদের মধ্যে সেজো। তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

অপরদিকে অভিযুক্ত ভাইয়েরা অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, কে বা কারা রিপনের চোখ তুলেছে সে বিষয়ে কিছুই জানেন না তারা।

 

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তদন্ত চলছে।

বরিশাল জেলা পুলিশ সুপার শরীফুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাবা আশেদ ব্যাপারীর দুই ছেলে মিলে সেজ ছেলে রিপনের দুই চোখ উৎপাটন করেছে।
তিনি আরও বলেন, এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি, তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগ করেছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd