1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
যশোর পোস্ট অফিস থেকে নাইট গার্ডের মরদেহ উদ্ধার - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

যশোর পোস্ট অফিস থেকে নাইট গার্ডের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

যশোর পোস্ট অফিস থেকে নাইট গার্ডের মরদেহ উদ্ধার

 

মনির হোসেন,বেনাপোল৷ প্রতিনিধি:-
যশোরের প্রধান ডাকঘর থেকে নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।রাতে ডিউটি করতে আসেন। সকালে সহকর্মীরা দেখেন তার মরদেহ পড়ে আছে পেছনের একটি নির্মাণাধীন ঘরে। পরে পুলিশকে খবর দেয়া হয় ।

রবিউলের শ্যালক শামীম জানান, তার দুলাভাই মাগুরা থেকে মাস দুয়েক আগে বদলি হয়ে আসেন। তার এক মেয়ে, এক ছেলে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না।

এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নাইটগার্ড ছিলেন। রাতে সে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদেরকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের গলায় দড়ি পেঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ঝুলে আত্মহত্যা করেছে। ওই রশি চিকন হয় পড়ে গেছে । এতে তার মাথাও ফেটে গেছে।

এলাকায় উৎসুক জনতা ভিড় করেছে প্রধান ডাকঘরে। আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে ধ্রুম্রজাল সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রেরক:-মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ: ২৬/০৫/২০২৫
মোবা:-০১৯৩৫ ০১৯৪৩১

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd