1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
স্কুলের পুকুরে মাছ চাষ নিয়ে চুক্তি শেষ হলেও অবৈধভাবে মাছ ছাড়ার অভিযোগ - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

স্কুলের পুকুরে মাছ চাষ নিয়ে চুক্তি শেষ হলেও অবৈধভাবে মাছ ছাড়ার অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৯৩ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার কৈলাশ চন্দ্র-রমেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নিয়ন্ত্রণাধীন পুকুরে চুক্তিভিত্তিক মাছ চাষের মেয়াদ মার্চ-২০২৫ শেষ হওয়ার পরও নতুন করে চুক্তি না করে উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা রাজিব হোসেন এর নেতৃত্বে জোরপূর্বক সেখানে মাছ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি তিন বছর নির্দিষ্ট চুক্তির মাধ্যমে ম্যানেজিং কমিটি স্কুলের ৩টি পুকুর ইজারা দিয়ে মাছ চাষ করে থাকে। সর্বশেষ চুক্তির মেয়াদ মার্চ-২০২৫ তারিখে শেষ হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে কোন চুক্তি হয়নি, গত কয়েকদিন ধরে জোর করে কে বা কাহারা পুকুরে মাছ ছাড়ছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চুক্তির সময়সীমা শেষ হওয়ার পর পুকুরে কেউ মাছ ছাড়ার অধিকার রাখে না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদে এ ধরনের দখলদারি মানা যায় না। এতে স্কুলের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের জটিলতার আশঙ্কা করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্কুল প্রধান শিক্ষক বলেন, আমি মাছ ছাড়ার বিষয়টি জানতে পেরে, ম্যানেজিং কমিটির সভাপতি মো: মজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি, ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল এর নিকট অবহিত করেছি। যদি কেউ অবৈধভাবে মাছ ছাড়ে, তবে প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।”
ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান হাওলাদার জানান, আমি জরুরী কাছে ঢাকা অবস্থান করছি,আমি শুনেছি কে বা কারা যেন মাছ ছেড়েছে, আসার পর স্পষ্ট বলতে পারব।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি রাজিব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, মাছ ছেড়েছেন মসজিদ কমিটি, আমি মাছ ছাড়েনি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd