1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  10. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  11. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  12. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  13. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  14. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  15. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক বিমানবন্দরে যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর! বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন তথ্যমন্ত্রী পিকআপ চাঁপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয় আরিফকে, অতঃপর “অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান: আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা” ভান্ডারিয়া ভিটাবাড়ীয়া ইউনিয়নে মশিউর রহমান মৃধার গৌরনদীর চাঁদশী ইউনিয়নে জনমত জরিপে এগিয়ে সাবেক চেয়ারম্যান এস এম তাইফুর রহমান কচি গৌরনদীতে পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের ধাক্কায় আইসক্রিম বিক্রেতা নিহত একই নামের কারণে বিভ্রান্তি: মাদকসহ গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া, গৌরনদীর যুবদল নেতা-জসিম শরীফের গৌরনদীতে আহত বেওয়ারিশ ঘোড়ার বিনামূল্যে চিকিৎসা,মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ সরকার

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাঁচাতে কোটি কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘোরার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন আদ্–দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেন, ‘আমি তাঁর (স্বাস্থ্যমন্ত্রী) পেছনে টাকা নিয়ে ঘুরিনি।’

আজ সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ মহিউদ্দিন এই দাবি করেন। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকার কর্তৃক লাইসেন্স বাতিল করার পর হাসপাতালটির বিভিন্ন সংস্কারের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত শনিবার নরসিংদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দাবি করেন, আদ্-দ্বীন হাসপাতাল তাঁর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে। কিন্তু তাঁর টাকার প্রতি কোনো লোভ নেই। আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে জবাব দিতে চাননি শেখ মহিউদ্দিন। পরে অবশ্য তিনি এই অভিযোগ অস্বীকার করেন।

এ প্রসঙ্গে ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকেই জিজ্ঞেস করেন, এই প্রমাণটা ওনাকে দেখাতে। মন্ত্রীকে প্রুফ করতে বলেন। হি হ্যাজ টু প্রুভ ইট। আমি তাঁর পেছনে টাকা নিয়ে কেন ঘুরব? আমার তো টাকা নিয়ে ঘোরার দরকার নেই। আমার কথা হলো, তাঁর (স্বাস্থ্যমন্ত্রী) পেছনে আমি টাকা নিয়ে ঘুরিনি।’

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ মহিউদ্দিন বলেন, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার আপিল করা হবে।

সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে হাসপাতালটির নির্বাহী পরিচালক বলেন, এখন পর্যন্ত এমন চিন্তা নেই। সরকার সহযোগিতা করবে এবং ঘাটতিগুলো দূর করার পর হাসপাতাল আবার লাইসেন্স পাবে, এমনটাই প্রত্যাশাই তাঁদের।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd