আজহারির মাহফিল থেকে, ৩৭ নারী পকেটমার আটক

রাজশাহীতে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৩৭ নারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারের আশঙ্কায় গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৭ নারীকে আটক করা হয়। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজ বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। মাহফিলের প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *