মোঃ মেহেদী হাসান।
বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৌরনদীতে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উত্তর চাঁদশী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড এবং দক্ষিণ চাদশী স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তারের সভাপতিত্বে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির শরীফ এবং সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্য অতিথিরা।
সমবায় অধিদপ্তর, ঢাকার আওতাধীন ‘বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের অধীনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে সমবায় অধিদপ্তর, ঢাকা। ব্যবস্থাপনায় ছিল জেলা সমবায় কার্যালয়, বরিশাল এবং উপজেলা সমবায় কার্যালয়, গৌরনদী, বরিশাল।
এ প্রকল্পের মাধ্যমে সমবায় সমিতির ৬৩ জন মৎস্য চাষের ট্রেডের মধ্যে ৪৩ জনকে ৮০ হাজার টাকা করে ঋণের চেক প্রদান করে স্বাবলম্বী করা এবং স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে












Leave a Reply