স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বিএম বেলাল’র পুত্র,
গৌরনদীর উবাই ইবনে কা’ব হিফজুল কুরআন মাদরাসার ছাত্র, এবিএম মুবিন,
আল-হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে বরিশাল জেলা কোরআন প্রতিযোগিতায় দশ পাড়ায় ২য় স্থান
ও আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায়, হুসনে সওত গ্রুপে ৫ম স্থান অর্জন করেছে।
এসময় আল-হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফেজ মাওঃ ক্বারী আমানাতুল্লাহ
ও লেবুখালী দারুল কুরআন ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল ওই সভায় মুবিনের হাতে শনিবার পুরস্কার তুলে দিয়েছেন।
মুবিনের এই অর্জনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মোহতামিম হাফেজ মো. ইকরামুল হক ও প্রতিযোগিতার বিচারক এবং
জুড়িবোর্ড সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোরআন ভিত্তিক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় দেশ ও সমাজের সম্মান বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।












Leave a Reply