1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদরাসায় কুরআনের নূরের উৎসব - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদরাসায় কুরআনের নূরের উৎসব

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৬৫ বার দেখা হয়েছে

 

বাংলার বার্তা ডেস্কঃ

বরিশালের গৌরনদী উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদরাসায় বৃহস্পতিবার বাদ যোহর অনুষ্ঠিত হলো কুরআনের আলো ছড়ানোর এক অনন্য অনুষ্ঠান। পুরো মাদরাসা প্রাঙ্গণ জুড়ে ছিল তিলাওয়াতের সুমিষ্ট ধ্বনি, শিক্ষার্থীদের উজ্জ্বল মুখাবয়ব আর শিক্ষকদের গর্বিত হাসি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিলেন আলহাজ্ব ক্বারী নুরুল হক সাহেব।
তিনি শিক্ষার্থীদের নাজেরা শুরু করান এবং দোয়া করে বলেন –
“কুরআনই হচ্ছে জীবনের প্রকৃত আলো। এই পবিত্র কিতাবের সাথে জীবন গড়লে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করবেন।”

অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থী কুরআনের হিফজ সম্পূর্ণ করেছেন
হাফেজ আব্দুল্লাহ আল হাসানএবং
হাফেজ হাসিবুল ইসলাম।

এছাড়া ১২ জন শিক্ষার্থী কুরআন শরীফ নাজেরা শুরু করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য:
মোহাম্মদ আবরার রহমান,
মোহাম্মদ রাইয়ান এবং আরও ১০ জন ছাত্র।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গৌরনদী সাব-রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম সাহেব। তিনি আবেগঘন সুমিষ্ট বলেন – যারা কুরআনকে হৃদয়ে ধারণ করে, তারা আল্লাহর বিশেষ বান্দা। হিফজ ও নাজেরা শিক্ষার্থীরা সমাজের জন্য রহমত। তাদের মেহনত ও চোখের অশ্রু কখনো ব্যর্থ হয় না। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আবরারুল হক সাহেব।
উপস্থিত ছিলেন মুহতামিম হাফেজ ক্বারী একরামুল ইসলাম সাহেব, জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা,বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালেক মামুন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ বেল্লাল হোসেন,মানবাধিকার কর্মি সমাজসেবক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্যরা

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ কারী আবরারুল হক সাহেব বলেন – তৃপ্তি, ভালোবাসা ও শুকরিয়ার আবহ এই কুরআনের নুরের অনুষ্ঠান। শিক্ষার্থীদের চোখে আনন্দাশ্রু, শিক্ষকদের মুখে গর্বের হাসি।
কুরআনের এই নূর যেন গোটা সমাজে ছড়িয়ে পড়ে।।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd