গৌরনদীর বাকাই বাজারে আস্থা সেবাকেন্দ্র এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে আস্থা সেবা কেন্দ্র এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলার বাকাই বাজার কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন সরদার,
এ সময় উপস্থিত ছিলেন
অর্জুন পাত্র,মোঃ হান্নান হোসেন, প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার), সোনালী ব্যাংক পিএলসি, মেধাকুল শাখা,গৌরনদী-বরিশাল,বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমরান হোসেন জনি, মিলন হালদার, মোঃ শহিদ ফকির,
মুক্তা রানী পাত্র,অমিয় রতন ঘটকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তাপস কুমার পাত্র।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আস্থা সেবা কেন্দ্র এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক উন্নতি, সাফল্য ও মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার জন্য বিশেষ দোয়া করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *