স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গৌরনদীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
অনুষ্ঠানে ডা. মোঃ মাহমুদুল হাসান ফরিদ, ডিভিএম, এমএস (বাকৃবি), সিটি (নার্ক), নেপাল বিএস (প্রাণিসম্পদ) উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস, সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন আবুল হাসান আজাদ, উপসহকারী পানিসম্পদ কর্মকর্তা।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের উৎসাহিতকরণ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।











Leave a Reply