নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর নানা উদ্যোগ—জহির উদ্দিন স্বপন।

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান

আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উপলক্ষে সেভ দ্য চিলড্রেন আয়োজিত কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে মেয়ে শিশুদের অগ্রাধিকার দেওয়া অনিবার্য। সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব দূর করার পাশাপাশি পবিত্র ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধে সঠিক ধর্মীয় জ্ঞানসম্পন্ন আলেমদেরও সচেতনতা সৃষ্টির উদ্যোগে সম্পৃক্ত করতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, নারী শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের ঘোষিত তিন দফা কর্মসূচিতেও অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *