
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইমাম-খতীব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও খতীবদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মুফতি শামীম মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি মুঈনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা (আরজগুজার) করেন সংগঠনের আগৈলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক মুফতি রফিকুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মাওলানা মো. ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক, আগৈলঝাড়া উপজেলা জামায়াত।
আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি।
মো. ইউনুছ আলী ফকির, সদস্য, আগৈলঝাড়া উপজেলা বিএনপি।
সম্মেলনে বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও ইসলামের সঠিক শিক্ষা প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সম্মেলনে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক ইমাম ও খতীব অংশ গ্রহণ করেন।