উজিরপুরের ধামুরা ডিগ্রি কলেজে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার: মোঃ মেহেদী হাসান।

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিজ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধামুরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশারেফ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
সাবেক উপাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান।
সহকারী অধ্যাপক মোঃ সাইয়েদ আহমেদ, ইমতিয়াজ হোসেন খান,
মোহসেন আরা বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সানজিদা ইয়াসমিন, প্রভাষক পপি সিকদার, মোঃ শরিফ হোসেনসহ কলেজের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশারেফ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন প্রতিদিন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে এবং পরীক্ষায় ৯৫ শতাংশ পাসের হার অর্জন করতে পারে, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *